শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে আগামী ৭ মার্চ উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে শিশুদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে জেলা সরকারি গ্রন্থাগার মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতায় চিত্রাংকনে দুটি এবং আবৃত্তিতে পৃথক দুটি বিভাগসহ মোট ৪টি বিভাগে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী ৭ মার্চ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + eighteen =