বিকেএসপি ২০২৪ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় সিয়ামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। ৪ মার্চ সন্ধ্যায় শহরের মিরগঞ্জস্থ এমপির নিজ বাসভবনে সিয়ামকে শুভেচ্ছা জানিয়ে উপহার তুলে দেন তিনি।
সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু বলেন, নিজের মেধা প্রয়োগ করে ভালো কিছু অর্জন করবে এবং মানুষের মতন মানুষ হবে। সেই সাথে ভালো ভাবে পড়াশোনা করে দেশের মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশা করি।
এসময় শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক পরিষদ ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, কোচ গোলাম শাহরিয়ার রবিন, মঈনুল হক বাপ্পি, জাতীয় দলের সাবেক খেলোয়াড় আতিকুজ্জামান, অনুর্ধ -২৩ জাতীয় দলের মাহমুদুল হাসান কিরণ, শেরপুর জেলা ফুটবল দলের অধিনায়ক ইমরান ইসলাম অনু, জেলা দলের খেলোয়াড়ের তানজিম ইসলাম সিজার, রাশেদুল ইসলাম জিহান, ঢাকা মোহামেডান ক্লাবের জুয়েল রানা, ইশতিয়াক হোসেন রামিম, আব্দুল্লাহ আল নোমান অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।