শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ আর নেই
শেরপুরের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ আর নেই

শেরপুরের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ আর নেই

শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও কবি সংঘের সভাপতি বিশিষ্ট কবি, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট তালাত মাহমুদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। রোববার (৩ মার্চ) সন্ধ্যায় জেলা সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।
তিনি কবি সংঘ বাংলাদেশের সভাপতি, ঢাকা রিপোর্টের সহযোগী সম্পাদক, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
সাংবাদিক তালাত মাহমুদের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাব, শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাব, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম, রক্তদান সংস্থা (রজীবা), পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন, উন্মোচন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার জানান, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও কবি তালাত মাহমুদের প্রথম নামাজে জানাজা আগামীকাল সোমবার সকাল ১১টায় তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা নিজ গ্রামে বাদ যোহর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 11 =