শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নতুন কারিকুলাম বিস্তর বিষয়ে ঝিনাইগাতীতে দিনব্যাপী ইন হাউজ ট্রেনিং অনুষ্ঠিত
নতুন কারিকুলাম বিস্তর বিষয়ে ঝিনাইগাতীতে দিনব্যাপী ইন হাউজ ট্রেনিং অনুষ্ঠিত

নতুন কারিকুলাম বিস্তর বিষয়ে ঝিনাইগাতীতে দিনব্যাপী ইন হাউজ ট্রেনিং অনুষ্ঠিত

“শিখব, শেখাব, সবাই মিলে এগিয়ে যাবো” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কারিকুলাম বিস্তর বিষয়ে শেরপুরের ঝিনাইগাতীতে দিনব্যাপী “ইন হাউজ ট্রেনিং” অনুষ্ঠিত হয়েছে। ২মার্চ শনিবার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় আইডিয়াল পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে উপজেলার ১৬টি কিন্ডারগার্টেন স্কুলের ১শত ৪০জন বিষয় ভিত্তিক শিক্ষক এ প্রশিক্ষণ গ্রহন করেন।
বিষয়গুলোর মধ্যে ছিল বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং জীবন ও জীবিকা। প্রশিক্ষক হিসেবে ছিলেন, শেরপুর ভিক্টোরিয়া স্কুলের বিষয় ভিত্তিক ৬জন মাষ্টার ট্রেইনার।
এ প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক ভাবে সহযোগীতা করেন, ঝিনাইগাতী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সভাপতি সহ এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাগণ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 12 =