শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শেরপুরে প্রশিক্ষণ কর্মশালা
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শেরপুরে প্রশিক্ষণ কর্মশালা

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শেরপুরে প্রশিক্ষণ কর্মশালা

শেরপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলছে। ২৮ ফেব্রুয়ারি বুধবার জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে শহরের মাধবপুরস্থ সমাজসেবা অফিস মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালার চতুর্থ দিনে রিসোর্স পারসন ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।
এদিন স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। ওইসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি আক্তার। কর্মশালায় হিজড়া জনগোষ্ঠীর ৩০ জন সদস্য অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত উপসচিব মুকতাদিরুল আহমেদ।
কর্মশালায় বিভিন্ন দিন রিসোর্স পারসন হিসেবে অংশ নিচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুকনুজ্জামান পলাশ ও নাগরিক সংগঠন জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + two =