শেরপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সূচনা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু।

এর পরেই জেলা প্রশাসক আব্দুল্লাহ আয় খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া পর্যায়ক্রমে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদ্প্তর, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদ্প্তর, কৃষি সম্প্রসারণ অধিদ্প্তর, জেলা হাসপাতাল, জেলা প্রাণী সম্পদ বিভাগ, জেলা আনসার ও ভিডিপি, শেরপুর সদর থানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ,শেরপুর প্রেসক্লাব, জেলা আইনজীবি সমিতি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, যুবলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, যুব মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রক্ত সৈনিক শেরপুর, রজীবা, আজকের তারণ্য, শেরপুর হেল্পলাইন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।
একই সাথে জেলার প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে।