শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় বাসচালক ও সুপারভাইজার গ্রেফতার
ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় বাসচালক ও সুপারভাইজার গ্রেফতার

ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় বাসচালক ও সুপারভাইজার গ্রেফতার

ময়মনসিংহের আলালপুরে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক ও সুপারভাইজারকে গ্রেফতার করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত পৌণে ১২টার দিকে ঝিনাইগাতী সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার আহসান হাবিব চানের ছেলে আদিল সরকার বাসের চালক মো. সিরাজুল ইসলাম (৪৫) ও চাপাতলী এলাকার আনিছুর রহমানের ছেলে বাসের সুপারভাইজার মো. জাফর মিয়া জনি (৪২)।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে আদিল সরকার বাসের চালক ও হেলপারকে ধরতে অভিযান শুরু করে ঝিনাইগাতী থানা পুলিশ। পরে রাত পৌণে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী আদিল সরকার পরিবহনের একটি বাসের সাথে ময়মনসিংহ সদরের আলালপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ সাতজন নিহত হয়। ওই ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও সুপারভাইজার পালিয়ে যায়।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। যাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো. সাদমান (৭) এবং একই উপজেলার সিএনজি অটোরিকশা চালক আলামিন সরকার (২৫)।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =