শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা অবশেষে প্রবেশপত্র পেলেন শ্রীবরদীর সেই ১৪ শিক্ষার্থী
অবশেষে প্রবেশপত্র পেলেন শ্রীবরদীর সেই ১৪ শিক্ষার্থী

অবশেষে প্রবেশপত্র পেলেন শ্রীবরদীর সেই ১৪ শিক্ষার্থী

অবশেষে এসএসসির প্রবেশপত্র পেলেন শেরপুরের গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের সেই ১৪ জন শিক্ষার্থী। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুল হক ওই ১৪ শিক্ষার্থীর প্রবেশপত্র হস্তান্তর করেন।
এর আগে রাতে ইউএনওর আশ্বাসে শিক্ষার্থী ও অভিভাবকেরা অবরোধ তুলে নিলে প্রধান শিক্ষককে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাঠানো হয়। পরে প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান জুয়েল আকন্দের হাতে প্রবেশপত্র তুলে দেন শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুল হক।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। তবে অভিযোগ উঠে, গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী সহকারী শিক্ষক জুলফিকার হায়দার রিন্টু ও অফিস সহকারী শাহীনুর সেলিমের গাফিলতিতে প্রবেশপত্র পাননি।
পরে এ অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা। একপর্যায়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হলে পুলিশি পাহারায় প্রধান শিক্ষককে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাঠানো হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =