শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে মডেল গার্লস ডিগ্রী কলেজের উদ্যোগে বসন্ত উৎসব পালিত
শেরপুরে মডেল গার্লস ডিগ্রী কলেজের উদ্যোগে বসন্ত উৎসব পালিত

শেরপুরে মডেল গার্লস ডিগ্রী কলেজের উদ্যোগে বসন্ত উৎসব পালিত

শেরপুরে মডেল গার্লস ডিগ্রী কলেজের আয়োজনে বসন্ত উৎসব ও পহেলা ফাল্গুন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পালন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বুধবার পহেলা ফাল্গুন প্রতি বছরের ন্যায় শহরের মডেল গার্লস ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এরপর কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কলেজের শিক্ষার্থীরা হলুদ শাড়ি পড়ে এবং খোঁপায় গোলাপ ও গাঁদা ফুল দিয়ে নানা রকম সাজে সজ্জিত হয়ে আনন্দ উল্লাস করেন।
এছাড়া শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শেরপুর পৌরসভার ছাদ বাগানে পহেলা ফাল্গুন, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + eight =