জামালপুরে পল্লী মঙ্গল কর্মসূচির গরীব অসহায় অসচ্ছল সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। ৪ ফেব্রুয়ারী রবিবার সকালে পৌর শহরের বেলটিয়া পল্লী মঙ্গল কর্মসূচির জামালপুর শাখা অফিসে এই শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
পল্লী মঙ্গল কর্মসূচির ময়মনসিংহের খাগডহর জোনের প্রোগ্রাম ম্যানেজার মো. ওহেদুল ইসলাম, জামালপুর এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো.ইউনুস আলী.আইসিটি অফিসার আল আমিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় ৪ শতাধিক গরীব অসহায় অসচ্ছল সদস্যদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।