সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় শেরপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ বিভিন্ন দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে সমাজসেবার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
৩১ জানুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন জটিল রোগে আক্রান্ত ৭২ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৩৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।