শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন
নকলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

নকলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

শেরপুরের নকলায় দুই দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ৩০ জানুয়ারি বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন।
‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে আয়োজিত মেলায় ১০ টি স্টলের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নতুন উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শন করবে এবং দুই দিন ব্যাপী প্রদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ এর সঞ্চালনায় সভায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদিসহ অন্যরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + fifteen =