শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশের উদ্যোগে অফিসার ফোর্সের মনোবল বৃদ্ধির জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি সোমবার রাতে থানা প্রাঙ্গনে আয়োজিত ওই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম। ওইসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রোতাকে গান করে মাতিয়ে রাখেন স্থানীয় শিল্পীগোষ্ঠীর সদস্যরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্বে নালিতাবাড়ী থানার উদ্যোগে থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে প্রীতিভোজ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অন্যান্য অতিথিবৃন্দদের নিয়ে প্রধান অতিথি অংশগ্রহণ করেন।