শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় হস্তশিল্প পণ্যকে ‘বর্ষপণ্য’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
হস্তশিল্প পণ্যকে ‘বর্ষপণ্য’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

হস্তশিল্প পণ্যকে ‘বর্ষপণ্য’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

হস্তশিল্পজাত পণ্যকে ‘বর্ষপণ্য’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিফ) উদ্বোধনের সময় তিনি এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর একটি পণ্যকে বর্ষপণ্য করে দেই। এবার হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি। কারণ এটা নারীদের কর্মসংস্থান তৈরি করবে। নারীদের স্বাবলম্বী করতে হবে, সেজন্য এটি তাদের সহায়ক হবে। নারীদের প্রশিক্ষণ দিতে হবে। নারীরা যেসব পণ্য তৈরি করবে সেগুলো চিহ্নিত করতে হবে।
অনুষ্ঠানে রফতানি বহুমুখীকরণের বিষয়ে গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, পোশাকের পাশাপাশি পাট ও অন্যান্য পণ্যের জন্য সুযোগ তৈরি করতে হবে। আমাদের নতুন বাজার খুঁজতে হবে। সেজন্য আমাদের আরও পরিকল্পিতভাবে এগোতে হবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =