জেলার শীর্ষ ব্যবসায়ী সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গরিব ও অসহায় শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৬ জানুয়ারি মঙ্গলবার রাতে শহরের নয়আনী বাজারস্থ চেম্বার অব কমার্স ভবনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন। এসময় তিনি বলেন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি একটি অরাজনৈতিক সংগঠন হলেও শিক্ষাবৃত্তি প্রদান, শীতবস্ত্র বিতরণসহ সামাজিক কর্মকান্ডও চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর গরিব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সহ-সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন, পরিচালক মো. বশিরুল ইসলাম শেলু, মহিউদ্দিন মামুন, চন্দন কুমার সাহা, বাবন সাহা, কানু চন্দ্র চন্দ, মো. তৌহিদুর রহমান পাপ্পু, মো. রফিকুল ইসলাম, চেম্বারের সচিব মো. হারুন অর রশীদ, সহকারি সচিব তন্ময় বণিক, শীতার্ত উপকারভোগীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।