শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা হাজার হাজার জনতার উপস্থিতিতে শেরপুরের পাকুড়িয়ায় নৌকা মার্কার নির্বাচনী পথসভা
হাজার হাজার জনতার উপস্থিতিতে শেরপুরের পাকুড়িয়ায় নৌকা মার্কার নির্বাচনী পথসভা

হাজার হাজার জনতার উপস্থিতিতে শেরপুরের পাকুড়িয়ায় নৌকা মার্কার নির্বাচনী পথসভা

স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ।

এ উপলক্ষে শেরপুরের পাকুড়িয়া ইউনিয়নে হাজার হাজার জনতার উপস্থিতিতে নৌকা মার্কার নির্বাচনী পথসভা অনুষ্টিত হয়েছে।

৪ জানুয়ারি বিকেলে পাকুড়িয়া নিজাম উদ্দিন আহমেদ মডেল কলেজ মাঠে এই পথসভার সভাপতিত্ব করেন পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিসের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।

এসময় বিশেষ অতিথি ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আবদুস সামাদ,জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসাদুজ্জামান রৌশন,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ দুলাল উদ্দিন,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শামিম হোসেনসহ আরও অনেকে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 11 =