শেরপুরের নকলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় যা পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭৬ পাউন্ড কেক কাটা হয়। এর আগে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ পরিবেশ সম্পাদক মেহেদী হাসান কিরন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আব্দুল্লাহেল খসরু,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল প্রমুখ।
এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তালুকদার, আঃ রহিম মোস্তফা, শোয়েব মাহমুদ রিশাদ, আব্দুস ছোবহান ও মাহফুজুল ইসলাম, সদস্য কামরান হাসান রাব্বী, রাইসুল হাসান রাসেল, আল আমিনসহ, নাজমুল হাসান নাঈম, মজিদ, আতিক, রাজু, রকি, অভ্র বনিক, সোহাগসহ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।