শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ৭৬টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করলেন হুইপ আতিক
শেরপুরে ৭৬টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করলেন হুইপ আতিক

শেরপুরে ৭৬টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করলেন হুইপ আতিক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসহ ৭৬ টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধীদের নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসাদুজ্জামান রৌশন’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বশিউর রহমান শেলু, সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম আহম্মেদ, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেকলীগের আহ্বায়ক মনির উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক অজয় কুমার চক্রবর্তী জয়, জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদীসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় হুইপ আতিক বলেন, শেখ হাসিনা সরকার সব সময় ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকেন। শেখ হাসিনা সরকারের আমলে দেশের ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে। শেরপুরে নিরাপদে ব্যবসা করতে নৌকায় ভোট দিন। আপনাদের নিরাপত্তা আমরা দিবো। নৌকার পক্ষে কাজ করায় জেলার সকল ব্যবসায়ীদের ধন্যবাদ জানান হুইপ আতিক।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + fourteen =