শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে পুলিশের উপর হামলা॥ জেলা বিএনপির সম্পাদকসহ গ্রেফতার ৭
শেরপুরে পুলিশের উপর হামলা॥ জেলা বিএনপির সম্পাদকসহ গ্রেফতার ৭

শেরপুরে পুলিশের উপর হামলা॥ জেলা বিএনপির সম্পাদকসহ গ্রেফতার ৭

শেরপুরে নির্বাচনবিরোধী লিফলেট ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের হরিণধরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ওইসময় পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতৃবৃন্দ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ রাউন্ড শর্ট গানের গুলি ও ৩ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করার কথা জানিয়েছেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।
জানা যায়, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের হরিণধরা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর নেতৃত্বে শতাধিক দলীয় নেতা-কর্মী নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ ও নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপি নেতা-কর্মীদের সাথে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে পরোয়ানাভুক্ত আসামী বিএনপি নেতা হযরত আলীকে আটক করা হলে উত্তেজিত নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এতে ৪ জন পুলিশ আহত হয়। পরে পুলিশ পাল্টা শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় বিএনপি’র নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, বিকেলে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে পুলিশের উপর হামলা চালায় বিএনপি নেতা-কর্মীরা। ওইসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ১৭ রাউন্ড শর্টগানের গুলি ও ৩ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। গ্রেফতার করা হয় ৭ জনকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টের মামলার প্রস্তুতি চলছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 5 =