শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় আজ নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকায় প্রচারের অংশ হিসেবে আজ শনিবার (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জ সফরে যাচ্ছেন। সকালে তিনি নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। দুপুরে তিনি কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
তার সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা শহরের পাশাপাশি টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। এখানে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।
শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসভা দুটির নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি নিরাপত্তা বাহিনী কাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার প্রতিনিধি অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, আওয়ামী লীগ সভাপতি দুটি জনসভা থেকে তার বক্তব্যে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ইতিহাসের বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =