শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ সাকিব আল হাসানের জন্মস্থানে রাজকীয় সংবর্ধনা
সাকিব আল হাসানের জন্মস্থানে রাজকীয় সংবর্ধনা

সাকিব আল হাসানের জন্মস্থানে রাজকীয় সংবর্ধনা

রাজকীয় সংবর্ধনায় সাকিব আল হাসানকে বরণ করে নিলো গ্রামবাসী। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে তিনি মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় এক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গেলে এ সংবর্ধনা পান তিনি।
মাগুরা শহরে বড় হয়ে ওঠা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন পর তার জন্মস্থানে গেলেন। গ্রামে পৌঁছানোর পর রাস্তার দু’ধারে নারী পুরুষেরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
পরে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, এটি আমার নিজের এলাকা। আমি কি আপনাদের শতভাগ সমর্থন আশা করতে পারি না? সমবেত জনতা তাকে হাত নেড়ে সমর্থন জানান।
স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এফ এম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সাবেক জেলা পরিষদের প্রশাসক এডভোকেট শরীফুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশীদ মুহিত প্রমুখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + eight =