শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় সিটি গ্রুপ ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন
সিটি গ্রুপ ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন

সিটি গ্রুপ ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন

বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপ ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে ফজলুর রহমানের বয়স হয়েছিল ৭৭ বছর।
খবরটি নিশ্চিত করেন সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা। তিনি বলেন, গতকালও অফিস করেছেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। আজ সোমবার ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরো জানান, ২৪ ঘণ্টা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতেন ফজলুর রহমান। অফিসও ওইভাবেই করতেন। খুব সম্ভবত বাথরুমে গিয়ে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই শিল্প উদ্যোক্তার হাত ধরে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সিটি গ্রুপের যাত্রা শুরু হয়। সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল সিটি গ্রুপের। তার উদ্যোগ সফল হলে গ্রুপের অগ্রযাত্রা আরও বেশি বিস্তৃত হতে থাকে। সিটি গ্রুপের অধীনে ৪০ টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে। এসব শিল্প প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =