শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর-১ আসনের নৌকার প্রার্থী হুইপ আতিককে সমর্থন দিলেন বেসিক ট্রেড শ্রমিক ফেডারেশন
শেরপুর-১ আসনের নৌকার প্রার্থী হুইপ আতিককে সমর্থন দিলেন বেসিক ট্রেড শ্রমিক ফেডারেশন

শেরপুর-১ আসনের নৌকার প্রার্থী হুইপ আতিককে সমর্থন দিলেন বেসিক ট্রেড শ্রমিক ফেডারেশন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিককে সমর্থন দিয়েছেন শেরপুরের সর্বস্তরের শ্রমিক সংগঠন নিয়ে গঠিত জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সকল নেতৃবৃন্দ। ২৩ ডিসেম্বর শনিবার সকালে শহরের চকবাজারস্থ নৌকা প্রতীকের নির্বাচনী প্রধান কার্যালয়ে ওই সমর্থন দেন তারা।


এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: আরিফ রেজার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক। ওইসময় তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার সকল পর্যায়ের মেহনতী শ্রমিকদের সংগঠন বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের তরফ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় মেহনতি শ্রমিক মানুষের পাশে ছিলেন। আজ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের সেই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত জোট নানা ষড়যন্ত্র করছে। ভোটে তাদের পরাজয় আঁচ করতে পেরে তারা ভোট উৎসবও ভন্ডুল করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অন্যদিকে সেই অপশক্তির কাধে ভর করে দলের কিছু নেতা-কর্মী আজ ভিন্ন অবস্থান নিয়ে নৌকার বিজয় ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। তিনি ওইসব ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে মেহনতি শ্রমিকদের সরাসরি অবদান রাখার উপর গুরুত্বারোপ করেন।


ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হোসেন আলী, দপ্তর সম্পাদক আব্দুল হামিদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − ten =