শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেখ হাসিনা সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছেন : নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী
শেখ হাসিনা সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছেন : নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী

শেখ হাসিনা সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছেন : নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আমাদের জাতির পিতার কন্যা শেখ হাসিনা অহর্নিশি দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সফল হলেই আমরা সফল হই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছেন। সারা বাংলাদেশে যদি নৌকাকে আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরো বৃদ্ধি পাবে। তাই তার হাতকে শক্তিশালী করতে আবারো আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন।
মতিয়া চৌধুরী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে তার নির্বাচনী এলাকা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে নির্বাচনী জনসভায় বক্তব্যদানকালে এসব কথা বলেন।
ওইসময় তিনি উপস্থিত ভোটারদের কাছে দুই হাত পেতে ভোট চেয়ে বলেন, আমি নৌকা মার্কা নিয়ে আপনাদের কাছে এসেছি। আশা করি আপনারা আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। নিজের ভােট তাে দিবেনই আরও ১০টি করে ভোট সংগ্রহ করবেন।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশারফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আমিনুল ইসলামসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 12 =