শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা পুলিশের মাসিক (নভেম্বর ২০২৩) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর বুধবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার মোনালিসা বেগম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশে বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।


সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শেরপুর জেলা পুলিশকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম কর্তৃক প্রেরিত পুরস্কার সমূহ প্রার্থিত পুলিশ অফিসারদের মাঝে বিতরণ করেন পুলিশ সুপার।
অপরাধ পর্যালোচনা সভায় নভেম্বর/২০২৩ খ্রিঃ মাসের গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলা পুলিশের নিম্নে উল্লেখিত কর্মকর্তাদের মাঝে পুলিশ সুপার মহোদয় সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়া। শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন ঝিনাইগাতি থানা এসআই (নিরস্ত্র) মোঃ তোফাজ্জল হোসেন ও শ্রেষ্ঠ এএসআই শেরপুর সদর থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আনিছুর রহমান।
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন নালিতাবড়ী থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবু রায়হান ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার শেরপুর সদর থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আনিছুর রহমান এবং শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে নির্বাচিত হন সার্জেন্ট/ সালমান খান রাজন।
সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − seven =