শেরপুর-১ (সদর) আসনের নৌকা বিজয়ের লক্ষ্যে চরপক্ষিমারী ইউনিয়নের ব্রহ্মপুত্র ব্রিজ সংলগ্ন সাতপাকিয়া কাঁচা বাজারে পথসভা ও নির্বাচনী গনসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।২০ ডিসেম্বর সকাল ৭ টায় ওই পথসভা ও নির্বাচনী গনসংযোগ করেন তিনি।

এসময় তিনি বলেন, শেরপুরবাসীর প্রাণের দাবী পুরণে নৌকায় ভোট দিন। আধুনিক ও নান্দনিক শেরপুর গড়তে আমাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন।
এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চরপক্ষিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।