শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ ইসলামপুরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারনা শুরু
ইসলামপুরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারনা শুরু

ইসলামপুরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারনা শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ইসলামপুরে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ইসলামপুর উপজেলার চিনাডুলির নিজ বাড়িতে মা-বাবার দোয়া নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল্লাহ, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি জুয়েল সরকার, নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মসিউর রহমান বাদল সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 1 =