শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি
শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি।


এ উপলক্ষে সকাল সাড়ে সাতটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তলন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: দুলাল মিয়া, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা অন্যান্য নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =