শেরপুর সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর প্রতিদিনের সম্পাদক-প্রকাশক ও শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানবাধিকার কর্মী মোঃ সোহেল রানা। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সদর থানায় ওই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ২০২২ সালের ১৪ আগষ্ট শেরপুরের নালিতাবাড়ী থানায় যোগদান করেন মোঃ এমদাদুল হক। প্রায় ১ বছর ৩ মাস নালিতাবাড়ী থানায় কর্মরত ছিলেন তিনি। পরবর্তীতে এ মাসের ১৩ ডিসেম্বর বদলী হয়ে শেরপুর সদর থানায় যোগদান করেন মোঃ এমদাদুল হক।