শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত
শ্রীবরদীতে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

শ্রীবরদীতে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

শ্রীবরদী প্রতিননিধি: শেরপুর জেলার শ্রীবরদীতে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলেক্ষ পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ। উপজেলা একাডেমিক সুপরাভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসনে লিটন প্রমুখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + twenty =