শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শেরপুরে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে বিনম্র শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. সাইদুর রহমানসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 2 =