শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নকলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নকলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নকলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

শেরপুরের নকলায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এসবের আয়োজন করে উপজেলা প্রশাসন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
১৪ ডিসেম্বর নিয়ে বিস্তারিত আলোচনা করেন সভার প্রধান আলোচক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত ড. মো. ইসহাক আলী, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার ও ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 12 =