শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ প্রার্থীতা ফিরে পেলেন জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী মন্ডল
প্রার্থীতা ফিরে পেলেন জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী মন্ডল

প্রার্থীতা ফিরে পেলেন জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী মন্ডল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানির দ্বিতীয় দিনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী শাজাহান আলী মন্ডলের প্রার্থীতা ফিরে পেয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শুরু হয়। আপিল শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় অন্য চার কমিশনারসহ ইসি সচিব উপস্থিত ছিলেন।
শাহজাহান আলী মন্ডল জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি।
শাহজাহান আলী মন্ডলের মনোনয়ন বৈধ হওয়ার তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ উৎসব বিরাজ করছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 13 =