শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized পদোন্নতি পেয়ে ‍পুলিশের এএসপি হলেন ১৬ ইন্সপেক্টর
পদোন্নতি পেয়ে ‍পুলিশের এএসপি হলেন ১৬ ইন্সপেক্টর

পদোন্নতি পেয়ে ‍পুলিশের এএসপি হলেন ১৬ ইন্সপেক্টর

বাংলাদেশ পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। তাদের সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
এর আগে রোববার তাদের পদোন্নতির অনুমতি দিয়ে এএসপি করার প্রস্তাবে অনুমোদন দেয় নির্বাচন কমিশন।


সোমবার ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠান। এরপর আজ ১৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপনে জারি করা হয়।
এর আগে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৩৩৮ থানার ওসিকে বদলি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া রোববার বরিশাল ও সিলেটের পুলিশ কমিশনার এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী,সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপার ও ব্রাক্ষ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে প্রত্যাহার করার নির্দেশ দেয় ইসি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =