শেরপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ১১ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আছাদুজ্জামান মুরাদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক মজিদ, দপ্তর সম্পাদক মারুফুর রহমান, প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক কাজি মাসুম, এসএ টিভি জেলা প্রতিনিধি প্রভাষক মহিউদ্দিন সোহেল, প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক আল আমিন (আলিম) যায়যায়দিন জেলা প্রতিনিধি তপু সরকার হারুন, নিউজ টুয়েন্টিফর জেলা প্রতিনিধি এস এম জুবাইদুল ইসলাম, এখন টিভি জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, দেশ রুপান্তর জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট, আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, নবকন্ঠ জেলা প্রতিনিধি এনামুল হক, দৈনিক প্রথম কথা জেলা প্রতিনিধি আলমগীর হোসেন, সময়ের কাগজ জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, গড়ব বাংলাদেশ জেলা প্রতিনিধি মেহেদী হাসান শামীম, দেশের কন্ঠ জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন সোহাগ, দৈনিক আলোকিত প্রতিদিন জেলা প্রতিনিধি মো: রাজন মিয়া, দৈনিক কাগজ ও গণমুক্তির জেলা প্রতিনিধি জাহিদ হাসান খোকনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।