শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বেগম রোকেয়া দিবস পালিত
শেরপুরে বেগম রোকেয়া দিবস পালিত

শেরপুরে বেগম রোকেয়া দিবস পালিত

‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর শনিবার সকালে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসির উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
সকালে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে মানবন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর প্রমুখ।
ওইসময় জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 20 =