শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে কীর্তিময়ী ৭ নারীকে সম্মাননা প্রদান
শেরপুরে কীর্তিময়ী ৭ নারীকে সম্মাননা প্রদান

শেরপুরে কীর্তিময়ী ৭ নারীকে সম্মাননা প্রদান

শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কীর্তিময়ী নারীর সম্মাননা প্রদান করা হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগের আয়োজনে শহরের পৌর মুক্ত মঞ্চে জেলায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৭ জন কীর্তীময়ী নারীকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন অনুপ্রেরণাদায়ী আদর্শ নারী এডিশনাল ডিআইজি ফাতেমা ইয়াসমিন, সংগঠক ও শিক্ষাবিদ শাহী উম্মুল বানীন, বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তৃপ্তি কর, নারীর ক্ষমতায়নে অবদান রাখায় শামীম আরা শামীমা, তৃণমূলের সংগ্রামী অনুপ্রেরণাদায়ী কৃষাণী আসমা আক্তার চান ভানু এবং মুক্তিযুদ্ধে অবদান রাখায় বীরঙ্গনা নারী মুক্তিযোদ্ধা হাফিজা বেওয়া। এসময় কীর্তিময় নারীদের সম্মাননা ক্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও জনউদ্যোগ সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় এসময় অন্যান্য অতিথি মধ্যে ছিলেন শিক্ষাবিদ ডক্টর সুধাময় দাস, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, নারী ও শিশু ট্রাইবুনাল স্পেশাল আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা প্রমুখ।
অনুষ্ঠানে শেরপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন সমাজসেবী কর্মী উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 6 =