শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
শেরপুরে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

শেরপুরে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

শেরপুরে শ্যালোইঞ্জিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (৪৩) নামে এক ভূমি অফিসের নায়েব নিহত হয়েছেন। ২ ডিসেম্বর শনিবার বিকেলে শহরের নবীনগর এলাকায় ওই দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর রাতে মারা যান তিনি।
ফারুক শহরের নওহাটা মহল্লার আলী হোসেনের ছেলে। তিনি সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ছিলেন।
জানা গেছে। শনিবার বিকেলে সদর উপজেলার ভাতশালা এলাকা থেকে মোটরসাইকেলযোগে শহরের নওহাটার বাসায় ফিরছিলেন ফারুক আহমেদ। পথিমধ্যে নবীনগর এলাকার শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে একটি ইটবোঝাই শ্যালোইঞ্জিনচালিত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে আহত ফারুককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ নেওয়ার পথেই তিনি মারা যান।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − two =