শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক পাকিস্তানে যাত্রীবাহী বাসে গুলি, নিহত ৮
পাকিস্তানে যাত্রীবাহী বাসে গুলি, নিহত ৮

পাকিস্তানে যাত্রীবাহী বাসে গুলি, নিহত ৮

পাকিস্তানের উত্তরাঞ্চলের চিলাস শহরের কাছে একটি বাসে নির্বিচারে গুলি ছুড়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে বাসটির আট যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে অবস্থিত শহরটির কাছে এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জহর বলেন, সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা বাসটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে আটজন নিহত ও ১৫ জন আহত হয়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। হামলার কারণও এখনো স্পষ্ট নয়।
গিলগিট-বাল্টিস্তান পুলিশের মুখপাত্র গোলাম আব্বাস ডিপিএ নিউজ এজেন্সিকে জানান, নিহতদের মধ্যে দুইজন সেনা সদস্য আছেন। আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।
গত কয়েক বছরে চিলাস এলাকায় হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তানি তালেবান অথবা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ওই সব হামলার কয়েকটির দায় স্বীকার করেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − six =