শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে এনজিও ফাউন্ডেশন দিবসে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত
শেরপুরে এনজিও ফাউন্ডেশন দিবসে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

শেরপুরে এনজিও ফাউন্ডেশন দিবসে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর শনিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এনজিও ফাউন্ডেশনের আওতাধীন জেলার সহযোগী সংস্থাসমূহের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার অনিন্দিতা রায় ভৌমিক।
এনজিও ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সমন্বয়কারী বেসরকারি সংস্থা ক্যাপের নির্বাহী পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার।
বেসরকারি সংস্থা সেবা পরিষদের নির্বাহী পরিচালক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, এনজিও স্বর্নিভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক, সুনীতি সংঘ’র নির্বাহী পরিচালক শোয়েব হাসান সুমন, অভীষ্ট গণউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, আরডিএস’র প্রশাসনিক কর্মকর্তা রতন সাহা, ভোরের আলো মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মুন্নী আক্তার, দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক নুরুল ইসলাম রঞ্জু, কুসুম-কলি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শাহানা বেগম, সুবিধা ভোগী বিপুল রবি দাস ও পল্লবী রানী রবি দাস প্রমুখ। পরে এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =