শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে রেডক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শেরপুরে রেডক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুরে রেডক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, শেরপুর ইউনিটের ৫১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর শনিবার বিকেলে শেরপুর জেলা পরিষদের মিলায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী।
জেলা পরিষদের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির রুমানের সভাপতিত্বে ও রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউছুফ আলী রবিনের সঞ্চালনায় অন্যান্য অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালেক, রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য ও ডেলিকেট শামছুন্নাহার কামাল।
এসময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্টের উপপরিচালক মো: হায়দার আলী, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হাবিবুর রহমান হাবিব, শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ বায়েজ হাসান, ৯ নং চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য এস এম সাব্বির আহম্মেদ খোকন, সদর উপজেলা পরিষদের বাইচ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য সাবিহা জামান শাপলা, ২ নং চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সেলিম রেজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান- ১ আবু তাহের, প্যানেল চেয়ারম্যান- ২ মোহাম্মদ মোছা মিয়া, জেলা পরিষদের সদস্য মো: ছানোয়ার হোসেন প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে দেশে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ সব মানবিক সহায়তা কার্যক্রমে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচ্ছে। করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে অক্সিজেন সেবাসহ কোভিড-১৯ এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সেবার প্রশসংসা করেন।
অনুষ্ঠানে শেষে রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউছুফ আলী রবিনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। পরে হাসানুল বান্না সিফাতকে যুব প্রধান করে ১৫ সদস্য বিশিষ্ট যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 20 =