শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জেলা বিএনপির দুই নেতা বহিষ্কার
শেরপুরে জেলা বিএনপির দুই নেতা বহিষ্কার

শেরপুরে জেলা বিএনপির দুই নেতা বহিষ্কার

শেরপুর জেলা বিএনপির দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জাহিদুল রশিদ শ্যামল এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ।
তাদেরকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির প্যাডে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকোট রুহুল কবির রিজভীর সাক্ষরিত নোটিশে দলীয়শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
দলীয় একটি সূত্র জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে মোহাম্মদ আব্দুল্লাহ বিএনএয়ের এবং শেরপুর-২ আসন থেকে জাহিদুল রশিদ শ্যামল তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =