শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন ২ জন
শেরপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন ২ জন

শেরপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন ২ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও ২ জন। তারা হচ্ছেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সাবেক সদস্য প্রকৌশলী নজরুল ইসলাম ও আইটি ব্যবসায়ী সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর। ২৯ নভেম্বর সন্ধ্যায় জেলা নির্বাচন অফিস সূত্রে ওই তথ্য জানা গেছে। তাদের নজরুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
জানা যায়, এ আসনে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর পাশাপাশি সাবেক সচিব নজরুল ইসলাম ও আব্দুস সামাদ ফারুকসহ ৯ জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অবশেষে কেন্দ্রীয় নেতা ও ৫ বারের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীর ভাগ্যেই জুটে দলীয় মনোনয়ন। এরপর প্রভাবশালী অন্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ না করলেও ব্যতিক্রম ঘটিয়েছেন নকলার টালকী ইউনিয়নের বাসিন্দা প্রকৌশলী নজরুল ইসলাম। তিনি খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সাবেক সদস্য ছিলেন। এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী নালিতাবাড়ীর সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর রাজধানী ঢাকায় ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত। তিনি আইটি প্রতিষ্ঠান, কনসালটিং ফার্ম ও ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
এ আসন থেকে জাসদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক লাল মোহাম্মদ শাজাহানের নাম ঘোষণা করলেও বুুধবার পর্যন্ত তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
উল্লেখ্য, এ আসনে ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন মিলে মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৩১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২ হাজার ৩৯ জন এবং নারী ভোটার রয়েছেন ২ লক্ষ ১০ হাজার ২৭১ জন।এ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা রয়েছে ১৫৪টি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =