Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছানুয়ার হোসেন ছানুর মনোনয়ন ফরম সংগ্রহ
শেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছানুয়ার হোসেন ছানুর মনোনয়ন ফরম সংগ্রহ

শেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছানুয়ার হোসেন ছানুর মনোনয়ন ফরম সংগ্রহ

০

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে শেরপুর-১ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানুয়ার হোসেন ছানু। ২৯ নভেম্বর বুধবার জেলা নির্বাচন অফিস থেকে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম নিয়েছেন জেলা যুবলীগ নেতা আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ইয়াকুব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বায়োজিত হাসান।


মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জেলা কৃষকলীগ নেতা মাহাবুবুর রহমান লিটন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মো: ছানুয়ার হোসেন ছানু।
ওইসময় সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন সুরুজ, লছমনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম মিয়া, আওয়ামী লীগ নেতা লেবু খান, যুবলীগ নেতা আব্দুল বাতেন, ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস মোয়াজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 8 =