Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অধিকার কারো নেই : নাছিম
নির্বাচনকে বাধাগ্রস্ত করার অধিকার কারো নেই : নাছিম

নির্বাচনকে বাধাগ্রস্ত করার অধিকার কারো নেই : নাছিম

০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, কেউ চাইলেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না, নির্বাচনে যদি কেউ না আসে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যার ভোট সে দেবে সেখানে বাধা দেওয়ার অধিকার কারো নেই। এটি সংবিধান বিরোধী। এ অপকর্ম যারা করবে তারা দেশের গণতন্ত্রের শত্রু। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা-৮ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে ঢাকা ৮ আসনে মনোনয়ন দিয়েছেন। আজ মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছি। নির্বাচনী নিয়ম অনুযায়ী আমি আমার কার্যক্রম পরিচালনা করব। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আচরণবিধি মেনে আমি জনগণের কাছে যাব।
স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের ঢেউ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে। কিন্তু দলীয় নেতাকর্মীরা কীভাবে নির্বাচন করবে সেই বিষয়ে ইতোমধ্যে পথ রেখা ঘোষণা করা হয়েছে। আগামী দিনেও দলের নির্দেশনার বাইরে নেতাকর্মীরা কাজ করবে না।
এর আগে সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেছিলেন, আমি সবার কাছে দোয়া চাই। এই এলাকার সব মানুষকে সঙ্গে নিয়ে সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। এখানকার সব মানুষ অনেক সচেতন এবং তাদের বিবেকবোধ অনেক সমৃদ্ধ। তাই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য শেখ হাসিনার নির্দেশনায় স্মার্ট নগর হিসেবে গড়ে তুলব। দল-মত নির্বিশেষে প্রতিটি পর্যায়ের ও শ্রেণি পেশার সবার কাছেই আমি দোয়া চাই।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + nine =