শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized আমরা কৌশলে এগোচ্ছি: চুন্নু
আমরা কৌশলে এগোচ্ছি: চুন্নু

আমরা কৌশলে এগোচ্ছি: চুন্নু

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব কৌশল থাকে। আমরা নিজস্ব কৌশল নিয়ে এগোচ্ছি। যারা দীর্ঘদিন দলের জন্য অবদান রেখেছেন, এলাকায় জনপ্রিয়, দেশ ও মানুষের প্রতি দরদ আছে— এসব বিবেচনা করেই মনোনয়ন চূড়ান্ত করবো। আমাদের মনোনয়নপ্রত্যাশীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরা চাই সাধারণ ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সেখানে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন চুন্নু।
জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। আমরা ৩০০ আসনেই নির্বাচন করবো। আজ বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রোববার ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আশা করছি, ২৭ নভেম্বর আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারবো। আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে। তবে, বিভিন্ন কারণে যারা ফরম তুলতে পারেননি, তারা পার্টি চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে মনোনয়ন ফরম তুলতে পারছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =