শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন
গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন

গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন

গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় দুইটি কাভার্ডভ্যানের গতিরোধ করে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে কাভার্ডভ্যান দুটির গতিরোধ করে এবং পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধ সমর্থকরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =