শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা
শ্রীবরদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

শ্রীবরদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে ওই সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শবনম আক্তার।
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের বিস্তারিত তুলে ধরে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কুদ্দুস।
পরিবার পরিকল্পনা পরিদর্শক মো, আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক অফিসার রহুল আমিন তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, শ্রীবরদী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার ডা, সামান্তা ফেরদৌস, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার কামরুল হাসান, পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহমিনা আকতার সুমি, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুর রউফ মিয়া প্রমূখ।
সভায় কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 2 =