শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ভোটের তিন-চারদিন আগে জেলায় যাবে ব্যালট পেপার: ইসি সচিব
ভোটের তিন-চারদিন আগে জেলায় যাবে ব্যালট পেপার: ইসি সচিব

ভোটের তিন-চারদিন আগে জেলায় যাবে ব্যালট পেপার: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, ভোটের ব্যালট পেপার ছাপানো হবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর। আর নির্বাচনের তিন-চারদিন আগে জেলা পর্যায়ে ব্যালট পেপার চলে যাবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছিলেন, দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। তবে তফসিল ঘোষণার পরদিন নতুন এ তথ্য জানালেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
পেপার পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, এ কথাটা আমরা গতকালকেই বলেছি যে, ব্যালট পেপার ছাপানো হবে প্রতীক বরাদ্দের পর থেকে। জেলা পর্যায়ে চলে যাবে নির্বাচনের তিন-চারদিন আগে। পরে ঐ সময় কমিশন যে পরিপত্র জারি করবে তখন বিষয়টি উল্লেখ থাকবে।
তবে নির্বাচন কমিশনারের সেই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব জানান, ভোটের মাঠে ব্যালট পেপার কখন যাবে এই বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সকালে যাওয়ার বিষয়ে সিদ্ধান্তের ব্যাপারে কমিশন এখনও অবহিত করেনি।
নির্বাচনের প্রচারের বিষয়ে তিনি বলেন, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল পর্যন্ত নির্বাচনের প্রচারণা চালাতে পারবে। এর আগে কেউ ভোটের প্রচারণা চালাতে পারবে না।
তফসিল ঘোষণার পর থেকে নিয়োগ, বদলি ও রাজনৈতিক কোনো চাপ অনুভব করছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আরপিওতে সুস্পষ্টভাবে বলা আছে নির্বাচনকালীন সরকারের কোন কোন বিষয়গুলো পূর্ব অনুমোদন করতে হবে। সেখানে বলা আছে জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার ও তাদের অধস্তন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ইসির পূর্ব অনুমোদন নিতে হবে। সন্ধ্যায় তফসিল ঘোষণা হয়েছে। তার আগ মুহূর্তের কাজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। তফসিল ঘোষণার পর আমাদের কাজ।
নির্বাচনী বিধি মোতাবেক মন্ত্রী-এমপিরা আগের মতো কাজ করতে পারবেন কি না জানতে চাইলে ইসি সচিব স্পষ্টভাবে কিছু বলেননি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 3 =