শেরপুর প্রতিদিন ডট কম

Home রাজনীতি ৫ দিনের রিমান্ডে বিএনপি নেতা মির্জা আব্বাস
৫ দিনের রিমান্ডে বিএনপি নেতা মির্জা আব্বাস

৫ দিনের রিমান্ডে বিএনপি নেতা মির্জা আব্বাস

রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ চলাকালে অস্ত্র ছিনতাই ও নাশকতার অভিযোগে শাহজাহানপুর থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১ নভেম্বর বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।
আত্মগোপনে থাকা বিএনপির এই শীর্ষ নেতাকে গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আজ বিকেলে তাকে আদালতে তুলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক নূর ইসলাম রিমান্ডের আবেদন করেন।
এর আগে গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ ৭০০-৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে তারা। এসময় আসামিরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + twelve =